নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রধানমন্ত্রী

2026-04-30T12:45:31+00:00
2026-04-30T12:45:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৪৫ পিএম 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকার এ সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মে দিবসের সমাবেশে কাল ঢাকায় শ্রমিক জনতার ঢল নামবে। এতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’


এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘সমাবেশে দিক নির্দেশনামূলক এবং রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’ 

শুক্রবার বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে শ্রমিক সমাবেশের কার্যক্রম। শ্রমিক দলের পাশাপাশি যোগ দেবেন ঢাকাসহ আশপাশের জেলার নেতা-কর্মীরাও।

/কেএইচও


  বিষয়:   নয়াপল্টন  বিএনপি  সমাবেশ  প্রধানমন্ত্রী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: