আবারও আলোচনায় কারিশমা কাপুর

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমা বা পারফরম্যান্স নয়- কারণ হয়ে উঠেছে পাপারাজ্জিদের সঙ্গে তার এক

2026-04-30T14:35:00+00:00
2026-04-30T14:35:00+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
আবারও আলোচনায় কারিশমা কাপুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:৩৫ পিএম 
অভিনেত্রী কারিশমা কাপুর। ছবি : ফেসবুক
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমা বা পারফরম্যান্স নয়- কারণ হয়ে উঠেছে পাপারাজ্জিদের সঙ্গে তার এক উত্তপ্ত মুহূর্ত, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক।

ঘটনাটি ঘটে একটি শুটিং সেটে, যেখানে কারিশমা নিয়ম অনুযায়ী ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলেন। শুরুতে তিনি স্বাভাবিকভাবেই ফটোগ্রাফারদের অনুরোধে ছবি তোলার জন্য দাঁড়ান এবং হাসিমুখে সময় দেন। কিন্তু পরিস্থিতি বদলে যায় তখনই, যখন তিনি সরে যাওয়ার পরও কিছু পাপারাজ্জি তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিশেষ করে জুম করে ছবি তুলতে থাকেন।

ব্যক্তিগত পরিসরে এই ধরনের অতিরিক্ত নজরদারিতে বিরক্ত হয়ে ওঠেন অভিনেত্রী। এক পর্যায়ে তিনি ঘুরে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলেন, ‘বেশি জুম করবেন না।’ তার এই স্পষ্ট ও কড়া প্রতিক্রিয়া মুহূর্তেই ক্যামেরাবন্দি হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই কারিশমার অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছেন, তারকাদের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা উচিত এবং পাপারাজ্জিদের অতিরিক্ত অনুপ্রবেশ অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। আবার কেউ কেউ মনে করছেন, জনসমক্ষে থাকা তারকাদের ক্ষেত্রে এমন পরিস্থিতি নতুন নয়।

এই ঘটনার মধ্যেই কারিশমা কাপুরের পেশাগত জীবনও চলছে স্বাভাবিক গতিতে। সম্প্রতি তিনি ‘ইন্ডিয়াজ বেস্ট ডান্সার সিজন ৫’-এর টিজারে উপস্থিত হয়ে দর্শকদের মধ্যে আবারও নস্টালজিয়া তৈরি করেছেন।

এএডি/
  বিষয়:   আলোচনা  কারিশমা  কাপুর  কারিশমা কাপুর  অভিনেত্রী  বলিউড 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: