প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ২:৫৩ পিএম আপডেট: ৩০.০৪.২০২৬ ৬:২২ পিএম
মাদক সেবনকারী জালাল মিয়া ও মনির হোসেন। ছবি : সময়ের আলো গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি ফাহিম শাহরিয়ার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী
কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার নিজ কক্ষে মাদক সেবনের প্রমাণ পাওয়ায়
অভিযুক্তদের একেকজনকে সাতদিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার বলিয়াদী এলাকার সুবদুল মিয়ার ছেলে জালাল মিয়া(৪৫) এবং একই উপজেলার চাপাইর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মনির হোসেন (৪৩)।
আরও পড়ুন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার সময় উপজেলার নাওলা এলাকায় জালাল ও মনির দুই মাদক সেবনকারী বসে মাদক সেবন করছে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে তাদেরকে ধরতে ধাওয়া দিলে মাদক সেবনকারীরা দৌড়িয়ে পালানোর সময় মাদক সহ হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। জানা গেছে এরা উপজেলার বিভিন্ন এলাকায় নানা অপকর্মের সাথেও জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
আদালত চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এএডি/