‘যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হবে’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি এ মন্তব্য

2026-04-30T17:31:34+00:00
2026-04-30T17:31:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
‘যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হবে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পিএম 
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) তিনি এ মন্তব্য করেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি আরও বলেন, ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা আরও বাড়াবে এবং এটি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে।

এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইনের পরিপন্থি কোনো নৌ-অবরোধ বা বিধিনিষেধ আরোপের চেষ্টা ব্যর্থ হতে বাধ্য।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু আঞ্চলিক নিরাপত্তা জোরদারে ব্যর্থই হবে না, বরং বাস্তবে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার উৎস হয়ে উঠবে এবং স্থায়ী স্থিতিশীলতাকে ব্যাহত করবে।


  বিষয়:   যুক্তরাষ্ট্র  নৌ-অবরোধ  প্রেসিডেন্ট  মাসুদ পেজেশকিয়ান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: