রাজধানীর দুই থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত ও তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ

2026-04-30T18:09:05+00:00
2026-04-30T18:18:44+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাজধানীর দুই থানায় নতুন ওসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৬:১৮ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত ও তুরাগ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমানকে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ সোহরাব আল হোসাইনকে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement

আদেশে তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম ও খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীমকে ডিবিতে বদলি করা হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   রাজধানী  থানা  নতুন  ওসি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: