বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী দীপেন দেওয়ান

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

১ মে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা

2026-04-30T19:02:46+00:00
2026-04-30T19:14:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী দীপেন দেওয়ান
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৬ ৭:১৪ পিএম
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি : সংগৃহীত
১ মে ‘শুভ বুদ্ধ পূর্ণিমা’ উপলক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও মৈত্রীময় অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, গৌতম বুদ্ধ ছিলেন অহিংস, সাম্য ও মৈত্রীর মূর্ত প্রতীক। তিনি মানবতার কল্যাণে শান্তির যে অমিয় ধারা প্রবাহিত করেছিলেন, তা আজও অশান্ত ও অন্ধকার বিশ্বে আলোর পথ দেখায়। বুদ্ধের প্রদর্শিত করুণা, মৈত্রী ও ত্যাগের আদর্শ ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, সমৃদ্ধিশালী ও শান্তিময় সমাজ গড়ে তুলতে পারি।

মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি, গভীর ধর্মীয় ঐতিহ্য এবং পাহাড়ের মানুষের শান্তিপ্রিয় জীবনবোধ আমাদের জাতীয় ঐক্যের এক অবিচ্ছেদ্য অংশ।


মন্ত্রী মহামতি গৌতম বুদ্ধের মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে সবাইকে দেশ ও জাতির কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’- এই মূলমন্ত্রকে ধারণ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনে আবদ্ধ থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

তিনি মহান স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে, মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে দেশের সব নাগরিকের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   বুদ্ধ পূর্ণিমা  শুভেচ্ছা  মন্ত্রী দীপেন দেওয়ান  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: