টানা বৃষ্টিতে হাকালুকি হাওরে আকস্মিক বন্যার আশঙ্কা

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের হাকালুকি হাওর এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে হাওরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল ইতোমধ্যে পানিতে তলিয়ে

2026-04-30T19:22:47+00:00
2026-04-30T19:22:47+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
টানা বৃষ্টিতে হাকালুকি হাওরে আকস্মিক বন্যার আশঙ্কা
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২২ পিএম 
হাকালুকি হাওর এলাকা থেকে তোলা চিত্রে স্পষ্ট হয়ে উঠেছে কৃষকদের দুর্দশা। ছবি : সময়ের আলো
মৌলভীবাজারের হাকালুকি হাওর এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে করে হাওরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল ইতোমধ্যে পানিতে তলিয়ে যেতে শুরু করেছে, যা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু সমান পানির মধ্যেই কৃষকরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই নৌকায় বসে ধান কাটছেন, আবার কেউ কেউ কাটা ধান নৌকায় তুলে তীরে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ ধান কেটে তীরে রেখে আবার নৌকায় ফিরে গিয়ে বাকি ফসল কাটার কাজে লেগে পড়ছেন।


তবে নিম্নাঞ্চলের বেশ কিছু জমির ধান ইতোমধ্যেই পানির নিচে তলিয়ে গেছে। এতে করে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। হাওর এলাকার এই পরিস্থিতি কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অকাল বন্যায় তাদের ফসলের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।

সময়ের আলো/জোই


  বিষয়:   বৃষ্টি  হাকালুকি হাওর  আকস্মিক বন্যা  আশঙ্কা  মৌলভীবাজার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: