হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১২ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বসতি সোমেরাতে এ

2026-04-30T19:23:10+00:00
2026-04-30T19:23:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১২ সেনা আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৩ পিএম 
সংগৃহীত ছবি
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সীমান্তবর্তী বসতি সোমেরাতে এ ড্রোন হামলা চালায় তারা।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

জানা যায়, সোমেরাতের একটি আর্টিলারি পজিশন লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়। যা সেখানে থাকা একটি কার্গো ক্যারিয়ারে আঘাত হানে। এই হামলায় সেখানে থাকা ১২ সেনা আহত হন। যারমধ্যে দুজন মাঝারি আহত হয়েছেন। আর বাকি ১০ জনের অবস্থা ভালো আছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি এম৫৪৮ আলফা কার্গো ক্যারিয়ারে আগুন ধরে যায়। এ ধরনের কার্গো ক্যারিয়ারে কামানের গোলা বা শেল বহন করা হয়।

জানা গেছে, ইসরায়েল বাহিনীর ওই কার্গো ক্যারিয়ারে গোলা ছিল। ফলে এটিতে ড্রোন আঘাত হানার পর গোলাগুলো বিস্ফোরিত হওয়া শুরু করে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহ আজ যে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সেটিতে ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করা হয়েছে কি না তা নিয়ে তদন্ত চলছে। 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দক্ষিণ লেবাননে দখলদারদের সেনাদের ওপর ফাইবার অপটিক ক্যাবলের ড্রোন ছুড়ছে হিজবুল্লাহ। এসব ড্রোন ইলেকট্রিক জ্যামার দিয়ে আটকানো বা ভূপাতিত করা যায় না।


  বিষয়:   লেবানন  সশস্ত্র গোষ্ঠী  হিজবুল্লাহ  ইসরায়েল  সেনা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: