পিলখানায় শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাসের নামফলক উন্মোচন

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত ‘বিজিবি ছাত্রাবাস’-এর নতুন নামকরণ করা হয়েছে। বিডিআর বিদ্রোহে শহীদ লে. কর্নেল মো. দেলোয়ার হোসেনের

2026-04-30T22:20:39+00:00
2026-04-30T22:20:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
পিলখানায় শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাসের নামফলক উন্মোচন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:২০ পিএম 
বিজিবি কর্তৃক পরিচালিত ‘বিজিবি ছাত্রাবাস’-এর নতুন নাম ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’। ছবি : সময়ের আলো
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত ‘বিজিবি ছাত্রাবাস’-এর নতুন নামকরণ করা হয়েছে। বিডিআর বিদ্রোহে শহীদ লে. কর্নেল মো. দেলোয়ার হোসেনের স্মৃতি রক্ষার্থে ছাত্রাবাসটির নাম এখন থেকে ‘শহীদ দেলোয়ার হোসেন ছাত্রাবাস’ হিসেবে পরিচিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পিলখানায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন নামফলক উন্মোচন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের অতিরিক্ত মহাপরিচালক এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘শহীদ লে. কর্নেল দেলোয়ার হোসেন ছিলেন একজন দেশপ্রেমিক ও সাহসী কর্মকর্তা। তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ নামকরণ; যা আগামীর শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ দেলোয়ার হোসেনের কন্যা শারমিন ফাইরুজ ও তার পরিবারের সদস্যরা। এছাড়া উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. তাজুল ইসলাম, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে শহীদ কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, শহীদ লে. কর্নেল মো. দেলোয়ার হোসেন (অব.) ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহে কর্তব্যরত অবস্থায় শাহাদাতবরণ করেন। তার স্মৃতিকে অম্লান করে রাখতে বিজিবি ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।

জেডও/

Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: