অতিরিক্ত সচিবদের ইকোনমি ক্লাসে বিমানে ভ্রমণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশে যেতে সুলভ শ্রেণিতে ভ্রমণের নির্দেশনা দিয়েছে সরকার।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের

2026-05-01T00:58:05+00:00
2026-05-01T00:58:05+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অতিরিক্ত সচিবদের ইকোনমি ক্লাসে বিমানে ভ্রমণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:৫৮ এএম 
প্রতীকী ছবি
সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিদেশে যেতে সুলভ শ্রেণিতে ভ্রমণের নির্দেশনা দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

Advertisement
আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগ থেকে ২০১২ সালের ৯ অক্টোবর ২২১(১০০০) নং অফিস স্মারকের মাধ্যমে জারিকৃত ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত অনুচ্ছেদ ২১(খ)-এ যাই থাকুক না কেন, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারের অতিরিক্ত সচিব/সমপর্যায়ভুক্ত সরকারি বা স্বায়ত্তশাসিত বা স্ব-শাসিত বা সংবিধিবদ্ধ বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সব কর্মকর্তাকে আকাশ পথে বিদেশ ভ্রমণকালে বিজনেস বা ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত নির্দেশক্রমে সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণের নির্দেশ দেওয়া হলো।

এফআর
  বিষয়:   অতিরিক্ত  সচিব  ইকোনমি  ক্লাস  বিমান  ভ্রমণ  নির্দেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: