আজ মহান মে দিবস

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের

2026-05-01T08:36:17+00:00
2026-05-01T08:36:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
আজ মহান মে দিবস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৩৬ এএম 
ছবি : সংগৃহীত
আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। সেই আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বিশ্বজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন কিংবা সেবা খাত—সর্বত্রই শ্রমিকদের ঘাম ও শ্রমে গড়ে উঠেছে দেশের সমৃদ্ধি। অথচ এই অবদানের বিপরীতে তাদের প্রাপ্য অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লড়াই এখনো চলমান। এ বছরের মে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রার মূল কারিগর শ্রমিকরাই। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, নিয়মিত মজুরি পর্যালোচনা করে শ্রমিকের ন্যায্য পাওনা ও নারী-পুরুষের সমান মজুরি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এছাড়া প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষায় সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনগুলো। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রমিক নেতারা জানান, প্রযুক্তি ও বিশ্ব অর্থনীতির পরিবর্তনের এই যুগে শ্রমবাজারে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। অটোমেশন ও গিগ ইকোনমির প্রভাবে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে, যা শ্রমিকদের জন্য নতুন ঝুঁকি ও দক্ষতার প্রয়োজনীয়তা তৈরি করছে। শ্রম আইন সংস্কার, ট্রেড ইউনিয়নের অধিকার এবং অনানুষ্ঠানিক খাতে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিককে আইনি সুরক্ষার আওতায় আনা এখন সময়ের দাবি।


/কহু


  বিষয়:   দিবস  শ্রমিক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: