ইরানের ওপর সামরিক হামলার আশঙ্কা প্রকাশ মার্কিন সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যেকোনো সময় সামরিক অভিযান পরিচালনার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। সিএনএন-এর সাথে এক

2026-05-01T09:45:50+00:00
2026-05-01T09:46:43+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ওপর সামরিক হামলার আশঙ্কা প্রকাশ মার্কিন সিনেটরের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৪৫ এএম  আপডেট: ০১.০৫.২০২৬ ৯:৪৬ এএম
ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যেকোনো সময় সামরিক অভিযান পরিচালনার আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক পার্টির প্রভাবশালী সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। সিএনএন-এর সাথে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বিভিন্ন গোয়েন্দা ব্রিফিং এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্র থেকে তিনি এমন ধারণা পেয়েছেন যে, ইরানের ওপর একটি আসন্ন সামরিক হামলার পরিকল্পনা জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে।

সিনেটর ব্লুমেনথাল এই সম্ভাব্য পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানবিরোধী এমন কোনো বড় ধরনের অভিযান শুরু হলে তা আমেরিকান সেনাদের জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এতে প্রচুর প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যসহ বিশ্ব নিরাপত্তার জন্য অশনিসংকেত।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও দুই পক্ষের সামরিক প্রস্তুতির খবর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। একদিকে ইরান তাদের ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের যুদ্ধজাহাজগুলোতে রসদ ও গোলাবারুদ সরবরাহ জোরদার করেছে। সিনেটর ব্লুমেনথালের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন পেন্টাগন ইরানবিরোধী অভিযানে ২৫ থেকে ৫০ বিলিয়ন ডলার ব্যয়ের বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসে তুমুল বিতর্ক চলছে।

/কহু



  বিষয়:   ইরান  সামরিক  হামলা  মার্কিন সিনেটর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: