দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

আজ মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটের

2026-05-01T12:14:52+00:00
2026-05-01T12:19:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:১৪ পিএম  আপডেট: ০১.০৫.২০২৬ ১২:১৯ পিএম
ছবি : সময়ের আলো
আজ মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আজ বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস। ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত’- এবারের মে দিবসের এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে নানা কর্মসূচি।

সিংড়া (নাটোর): নাটোরের সিংড়ায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আবু মুসা ফেরদৌস সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া সংগঠনের উপদেষ্টা মীর মো. কুতুবুল আলম, অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলাসহ স্থানীয় নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের ওপর গুরুত্বারোপ করেন।

মহিপুর (পটুয়াখালী): পটুয়াখালীর মহিপুরে ‘সুস্থ শ্রমিক, দক্ষ হাত- নতুন দিনের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে মহিপুর থানা শ্রমিক দল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ৯টায় মহিপুর বাজার থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র। এতে প্রধান অতিথি ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদার। বক্তারা শ্রমিকদের মজুরি বৈষম্য দূরীকরণ, সঠিক বেতন কাঠামো ও কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানান। এছাড়া পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়, যেখানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর: মেহেরপুরে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে সকাল সাড়ে ৮টায় শিল্পকলা একাডেমির সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পার্থ প্রতিম শীলসহ সরকারি কর্মকর্তারা নেতৃত্ব দেন। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার পক্ষ থেকেও পৃথক শোভাযাত্রা বের করা হয়। দিনব্যাপী সরকারি কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হচ্ছে।

ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি-২ আসনের এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা ভবন মিলনায়তনে এসে শেষ হয়। আলোচনা সভায় এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। বক্তারা শ্রমিক অধিকার সুরক্ষায় আইন বাস্তবায়নের ওপর জোর দেন।

দিনাজপুর: দিনাজপুরে সকাল থেকেই শ্রমজীবী মানুষেরা আনন্দ শোভাযাত্রা বের করেন। সকাল ৯টায় জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উদ্যোগে দিনাজপুর ইন্সটিটিউট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। এতে অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা ও শ্রম দপ্তরের উপপরিচালক মো. ওসমান গণি। এছাড়া দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তোরাঁ ও দর্জি শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিকরা রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। ব্যান্ড পার্টির তালে তালে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরির দাবিতে স্লোগান দেন।

/কহু



  বিষয়:   মে দিবস  শ্রমিক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: