‘শ্রমজীবী মানুষদের উন্নয়নে কাজ করছে সরকার’

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমজীবী মানুষদের উন্নয়নে কাজ করছে সরকার।শুক্রবার (১ মে) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন

2026-05-01T14:29:42+00:00
2026-05-01T14:29:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘শ্রমজীবী মানুষদের উন্নয়নে কাজ করছে সরকার’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:২৯ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমজীবী মানুষদের উন্নয়নে কাজ করছে সরকার। 

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় দেয়া বক্তব্যে তিনি এ কথা জানান।

শ্রমজীবী মানুষই বিশ্বের যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি মন্তব্য করে মাহদী আমিন বলেন, শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে একটি শিল্প, কৃষি, অবকাঠামো এবং শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা-এগুলো যেকোনো গণতান্ত্রিক দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার।

তিনি আরও বলেন,  জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রতিনিধিত্বমূলক যে সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সেখানেও কিন্তু শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তন একটি অন্যতম প্রধান অগ্রাধিকার। 

প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বিশ্বাস করতেন, শ্রমিকের দুটি হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধির মূল চাবিকাঠি। শ্রমজীবী মানুষের কল্যাণে তিনি গ্রহণ করেছিলেন নানা যুগান্তকারী পদক্ষেপ।

দেশের বৃহত্তম শ্রমঘন খাত পোশাক শিল্প, যে গার্মেন্টস রফতানির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, সেটি আজকে যে অবস্থানে পৌঁছেছে সেটি কিন্তু মূলত বিএনপি সরকারেরই নীতিমালা উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিটি বিএনপি সরকারের ধারাবাহিকতায় শ্রমিকদের জন্য যে ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা-তা অবশ্যই বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান রয়েছে। 


সংসদের প্রথম অধিবেশনে যে প্রাণচাঞ্চল্য, জনগণের সমস্যা নিয়ে যে গভীর আলোচনা এবং মুক্ত বাকস্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নে সবার সম্মিলিত অবস্থান আমরা দেখেছি, সেটিই জনগণের ক্ষমতায়নের প্রতীক বলেও জানান তিনি। 

তিনি আরও জানান, আগামীর দিনগুলোতেও  প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ইতিবাচক ধারা ও যুগান্তকারী পদক্ষেপ বর্তমান সরকার অব্যাহত রাখবে-এটিই আমাদের প্রতিশ্রুতি। এই ধারাবাহিকতায় সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতার মাধ্যমে একদিকে যেমন নারীর ক্ষমতায়ন হবে, যুবকদের ক্ষমতায়ন হবে, ঠিক তেমনি শ্রমিকদের ক্ষমতায়নেও সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক এবং নীতিগত প্রাধান্য দেয়া হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রতিটি শ্রমিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। কর্মসংস্থান সৃষ্টি, কর্মদক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা সরকারের বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশে টেকসই যে উন্নয়ন, সেটিকে ইনশাআল্লাহ সুনিশ্চিত করব।
 



/ইউএমএইচ




  বিষয়:   মাহদী আমিন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: