আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবালকে।
বৃস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিসিবির নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তার নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি।
তামিম যখন সংবাদ সম্মেলনে করতে এসেছিলেন, তার খানিক আগেই এই কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছে সাত আইনজীবী। রিট আবেদনে কমিটির সকল কার্যক্রম স্থগিত করার দাবি জানানো হয়েছে। এই আইনি টানাপোড়েনের মধ্যেই জানা গেছে, আগামী ৪ মে সোমবার আইসিসির সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলদের পরিচালনা পর্ষদের একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিসিবির বর্তমান অ্যাডহক কমিটিকে ‘অবৈধ’ এবং আগের পরিচালনা পর্ষদকে ‘বৈধ’ দাবি করে বুলবুলে পক্ষ আইসিসির সঙ্গে জুম মিটিংয়ে বসার চেষ্টা চলছিল। একাধিক চেষ্টার পর দুই পক্ষে একটি সভার তারিখ নির্ধারণ করেছে। এমনটাই জানা গেছে একটি বিশ্বস্ত সূত্রের বরাতে।
তামিম বলেন, ৩ মে বোর্ড মিটিং করে নির্বাচনি প্রক্রিয়া শুরু করার চেষ্টা করব। সাধারণত প্রক্রিয়া শুরুর ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন হয়ে যায়। যা আমাদের ডেডলাইনের (৬ জুলাইয়ে ৩ মাস হবে) অন্তত ২-৩ সপ্তাহ আগেই সম্ভব। পদত্যাগের ব্যাপারে আমি কিছুই ভাবিনি। প্রথম দিন থেকেই বলেছি যে নির্বাচনে অংশগ্রহণ করব এবং গঠনতন্ত্র অনুযায়ী এগিয়ে যাব।
সময়ের আলো/আআ