লোহাগাড়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের লোহাগাড়ায় দরবেশ হাট ডিসি সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে

2026-05-01T14:35:33+00:00
2026-05-01T15:16:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লোহাগাড়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৩৫ পিএম  আপডেট: ০১.০৫.২০২৬ ৩:১৬ পিএম
দরবেশ হাট ডিসি সড়কের সংস্কার কাজ চলছে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের লোহাগাড়ায় দরবেশ হাট ডিসি সড়কের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রকৌশলীর যোগসাজশে তদারকিতে চরম গাফিলতি করা হচ্ছে। সরকারি নীতিমালা ও মানদণ্ড তোয়াক্কা না করেই চলছে তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কের সংস্কার কাজ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে রাখা খোয়ার স্তূপের উপরিভাগে কিছু ভালো মানের খোয়া থাকলেও ভেতরে সব নিম্নমানের ইটের টুকরো। এমনকি হাতে নিয়ে সামান্য চাপ দিলেই সেগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকা পুরনো ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্বের জন্য মারাত্মক হুমকি।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এই সংস্কার কাজ শুরু হয়। পুটিবিলা এমচর হাট থেকে হাছিনা ভিটা ব্রিজ পর্যন্ত ৬ কিলোমিটার অংশে সংস্কারের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খাইরুল কবির রানা কনস্ট্রাকশন।


স্থানীয় বাসিন্দা মো. শোয়াইব ও সোহাগ ক্ষোভ প্রকাশ করে বলেন, সংস্কার কাজে অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এভাবে কাজ চললে বর্ষা মৌসুমে সড়কটি দ্রুত ক্ষতিগ্রস্ত হবে। সরকারের বিপুল টাকা খরচ হলেও টেকসই উন্নয়ন নিয়ে আমরা শঙ্কিত। বারবার জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

ঠিকাদারি প্রতিষ্ঠান খাইরুল কবির রানা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বলেন, খোয়াগুলো এক বছর আগে ভাঙা হয়েছে বলে রং বদলে গেছে, কিন্তু এগুলোর গুণগত মান ঠিক আছে।

অন্যদিকে, এলজিইডির লোহাগাড়া উপ-সহকারী প্রকৌশলী হামিদ হোসেন আজাদ জানান, গত বুধবার তারা সড়কটি পরিদর্শন করেছেন এবং ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। কাজের মান যথাযথ না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সময়ের আলো/জোই


  বিষয়:   লোহাগাড়া  চট্টগ্রাম  সড়ক সংস্কার  অনিয়ম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: