নয়পল্টনে শ্রমিক দলের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

মহান মে দিবসের নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে দলে দলে যোগ দিতে শুরু করেছেন নেতা-কর্মীরা। শুক্রবার (১ মে) বিকেলে সমাবেশে প্রধানমন্ত্রী

2026-05-01T15:30:00+00:00
2026-05-01T15:30:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নয়পল্টনে শ্রমিক দলের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৩:৩০ পিএম 
ছবি : সংগৃহীত
মহান মে দিবসের নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে দলে দলে যোগ দিতে শুরু করেছেন নেতা-কর্মীরা। শুক্রবার (১ মে) বিকেলে সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিকনেতা নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সে জন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। 

বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।

সমাবেশে অংশ নিতে ঢাকার আশপাশের জেলাগুলোর কলকারখানা থেকেও শ্রমিকেরা ঢাকায় আসবেন জানিয়ে আনোয়ার হোসেইন বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শিল্পকলকারখানার শ্রমিকেরা এই সমাবেশে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর আসার কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।


বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।

আয়োজকেরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।

দীর্ঘ দেড় যুগ লন্ডনে নির্বাসিত জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এই প্রথম শ্রমিক সমাবেশে তারেক রহমান অংশ নিচ্ছেন। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   নয়পল্টন  শ্রমিক  দল  সমাবেশ  নেতাকর্মী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: