‘ইরানের সব জাহাজ ধ্বংস করতে পারেনি মার্কিন সামরিক বাহিনী’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরানের নৌবহরের সব জাহাজ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সামরিক বাহিনী।শুক্রবার

2026-05-01T19:19:23+00:00
2026-05-01T19:25:25+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
‘ইরানের সব জাহাজ ধ্বংস করতে পারেনি মার্কিন সামরিক বাহিনী’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ০১.০৫.২০২৬ ৭:২৫ পিএম
পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন। ছবি : সংগৃহীত
পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন বলেছেন, ইরানের নৌবহরের সব জাহাজ ধ্বংস করতে ব্যর্থ হয়েছে মার্কিন সামরিক বাহিনী। 

শুক্রবার (১ মে) সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরে এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ডার্কসেন সিনেট অফিস ভবনে প্রতিরক্ষা বিভাগের ২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবের উপর এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পেন্টাগনের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন।


এসময় ড্যান কেইন বলেন, ‘ইরানের কাছে এখনও ছোট, দ্রুতগতির জাহাজ রয়েছে। ইরানি নৌবাহিনীর সম্পূর্ণ পরাজয়ের দাবি করা হলেও কিছু ইরানি দ্রুতগামী আক্রমণকারী নৌকা এখনও হরমুজ প্রণালীতে সক্রিয় রয়েছে।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ নিয়ে একাধিক বিবৃতিতে বলেছেন, ‘ইরানের নৌবাহিনীর অবশিষ্ট কিছু ছোট নৌকা রয়েছে এবং আমরা সেগুলোও ধ্বংস করে দেব।’

তিনি আরও বলেন, ‘ইরানিরা জানেন না কে তাদের দেশ পরিচালনা করছে, দেশটির প্রকৃত নেতা কে।’

/কেএইচও 

  বিষয়:   ইরান  জাহাজ  মার্কিন সামরিক বাহিনী  পেন্টাগন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: