ঝড়ে ভেঙে গেল মসজিদের টিনের চাল ও বেড়া, বারান্দায় নামাজ আদায় মুসুল্লিদের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে একটি মসজিদের মূল অংশ ভেঙে যাওয়ায় মুসল্লিরা বর্তমানে মসজিদের বারান্দায় নামাজ আদায় করছেন।সোমবার (২৭ এপ্রিল) ফজর

2026-05-01T20:40:34+00:00
2026-05-01T20:40:34+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
সারাদেশ
ঝড়ে ভেঙে গেল মসজিদের টিনের চাল ও বেড়া, বারান্দায় নামাজ আদায় মুসুল্লিদের
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৪০ পিএম 
বারান্দায় নামাজ আদায় মুসুল্লিদের। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখী ঝড়ে একটি মসজিদের মূল অংশ ভেঙে যাওয়ায় মুসল্লিরা বর্তমানে মসজিদের বারান্দায় নামাজ আদায় করছেন। সোমবার (২৭ এপ্রিল) ফজর নামাজ শেষে হঠাৎ শুরু হওয়া ঝড়ে উপজেলার কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের নতুন জামে মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের আঘাতে মসজিদের মূল কাঠামো ভেঙে পড়লেও টিনের তৈরি বারান্দা অক্ষত থাকে।
 
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, মসজিদের মূল অংশ ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় মুসল্লিরা টিকে থাকা বারান্দায় নামাজ আদায় করছেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালে উপজেলার কয়ড়া ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে পৌনে ৬ শতক জমির ওপর টিন দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। এতে একসঙ্গে প্রায় ৮০ থেকে ৯০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারতেন।
 
স্থানীয় মুসল্লি লিটন মিয়া বলেন, গ্রামবাসীদের দানের টাকায় টিন দিয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। ঝড়ে মসজিদটির বড় ধরনের ক্ষতি হয়েছে। ফলে আগের মতো সবাই এখন সেখানে নামাজ আদায় করতে পারছেন না।
 
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. রায়হান আলী জানান, মসজিদটি নতুন করে সংস্কারের জন্য গ্রামবাসীদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করা হয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, আবেদনের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। মসজিদ কমিটি বা এলাকাবাসী যোগাযোগ করলে অবশ্যই সহযোগিতা করা হবে।


  বিষয়:   সিরাজগঞ্জ  উল্লাপাড়ায়  কালবৈশাখী ঝড়  মসজিদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: