সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (২ মে) সকাল ১১টার দিকে সুরমা নদীর

2026-05-02T12:27:48+00:00
2026-05-02T13:11:45+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:২৭ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ১:১১ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (২ মে) সকাল ১১টার দিকে সুরমা নদীর তীরে চাঁদনীঘাট এলাকায় এ প্রকল্পের উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ‘আমরা সারাদেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা করেছি। এই এক লাখ স্বাস্থ্য কর্মীর মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী।’

তিনি বলেন, ‘এই স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে ঘরে ঘরে যাওয়া, শহরেও তারা থাকবে। তবে আমরা গ্রামের মানুষের উপর জোড় বেশি দেব।

তিনি আরও বলেন, বৃষ্টিতে জলাবদ্ধতা রোধে ও শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। 


এর আগে, সিলেট মহানগরীকে আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন। 

সিলেট সিটি করপোরেশন (সিসিক) সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে এবং নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

ভৌগলিক কারণে টিলা ও নদীবেষ্টিত সিলেট নগরীর ভেতর দিয়ে প্রবাহিত ১৩টি প্রাকৃতিক ছড়া সরাসরি সুরমা নদীতে গিয়ে মিশেছে। বর্ষা মৌসুমে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে এসব ছড়া দিয়ে নদীর পানি উল্টো নগরীতে প্রবেশ করে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করে। ২০২২ থেকে ২০২৪ সালের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা থেকে প্রকল্পটি প্রণয়ন করা হয়েছে।

প্রকল্পের আওতায় নগরীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট কাজীরবাজারের বৈঠাখাল, ছড়ারপাড়ের গোয়ালীছড়া এবং বোরহানউদ্দিন এলাকার হলদিছড়ায় আধুনিক স্লুইস গেট ও উচ্চক্ষমতাসম্পন্ন পাম্প স্থাপন করা হবে। এতে নদীর পানি নগরীতে প্রবেশ রোধের পাশাপাশি বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন করা সম্ভব হবে।




  বিষয়:   সারাদেশ  স্বাস্থ্যকর্মীম  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: