সৈকতে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার

2026-05-02T13:38:40+00:00
2026-05-02T14:21:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সৈকতে নিখোঁজ কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১:৩৮ পিএম  আপডেট: ০২.০৫.২০২৬ ২:২১ পিএম
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় মেহেরাজকে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার এক বন্ধুকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শিক্ষার্থীর নাম মো. মেহেরাজ হোসেন (১৯)। তিনি চট্টগ্রাম এমইএস কলেজের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিকভাবে জানা যায়, চট্টগ্রাম নগরী থেকে মেহেরাজ হোসেন ও তার বন্ধু মো. সাব্বির সৈকতে বেড়াতে আসেন। সৈকতে অবস্থানকালে মেহেরাজ হঠাৎ করে সাগরের পানিতে পড়ে গেলে সাব্বির তাকে বাঁচাতে ঝাপ দেন। সাগরের উত্তাল ঢেউ ও জোয়ারের পানিতে দুজনেই ভেসে যেতে থাকেন।


সৈকতে থাকা স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত একটি বোটের সাহায্যে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। সাব্বিরকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মেহেরাজ পানিতে তলিয়ে নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর মেহেরাজকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার সময় এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।  

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মেহেরাজ সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   সৈকত  নিখোঁজ  কলেজ শিক্ষার্থী  মরদেহ উদ্ধার  বন্ধু  জীবিত  উদ্ধার  সীতাকুণ্ড 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: