শ্রীপুরে বিন্দাই ও পারুলিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় পারুলিয়া খাল এবং রাজেন্দ্রপুর এলাকায় বিন্দাই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।শনিবার (২

2026-05-02T14:19:53+00:00
2026-05-02T14:19:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীপুরে বিন্দাই ও পারুলিয়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:১৯ পিএম 
খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় পারুলিয়া খাল এবং রাজেন্দ্রপুর এলাকায় বিন্দাই খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২ মে) সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভুঁইয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর ইউসিসিএ-এর চেয়ারম্যান এস এম মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।


শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইউজিপিপি কর্মসূচির আওতায় এ দুটি খাল পুনঃখনন করা হচ্ছে। এই পারুলিয়া খালের ৩ দশমিক ৪৫০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৫৮ টাকা। 

অপরদিকে, বিন্দাই খালের ২ দশমিক ৪০ কিলোমিটার অংশ পুনঃখননে ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ২০ টাকা। স্থানীয়রা আশা করছেন, খাল দুটি পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

সময়ের আলো/জোই


  বিষয়:   শ্রীপুর  বিন্দাই  পারুলিয়া  খাল পুনঃখনন  উদ্বোধন  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: