বিজিবির অভিযানে গরুসহ চোরাচালানি ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের ভারতীয় গরুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২ এপ্রিল)

2026-05-02T15:39:41+00:00
2026-05-02T15:39:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
বিজিবির অভিযানে গরুসহ চোরাচালানি ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৩৯ পিএম 
জব্দ ভারতীয় গরু। ছবি : সময়ের আলো
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের ভারতীয় গরুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক।

বিজিবি সূত্রে জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদিপশু, মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ এসব মালামালের বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।


বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সদর দফতরের নির্দেশনা অনুযায়ী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

এ বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।

সময়ের আলো


  বিষয়:   বিজিবি  অভিযান  ভারতীয় পণ্য  জব্দ  কুড়িগ্রাম  সীমান্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: