দ্রুতগতির বাসের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন নারী নিহত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে সীমা রানী (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত

2026-05-02T15:52:29+00:00
2026-05-02T15:52:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
দ্রুতগতির বাসের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন নারী নিহত
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৫২ পিএম 
প্রতীকী ছবি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বাগান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে সীমা রানী (৪০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন।

শনিবার (২ মে) সকালে বৃষ্টির সময় ওই নারী মহাসড়ক পার হওয়ার সময় পা পিছলে সড়কে পড়ে যান। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ জানান, নিহত নারী গত ৬ মার্চ নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বামী নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শনিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা মরদেহ শনাক্ত করেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।

সময়ের আলো/জোই


  বিষয়:   দ্রুতগতি  বাস  চাকায় পিষ্ট  মানসিক ভারসাম্যহীন  নারী  নিহত  ময়মনসিংহ  মহাসড়ক  ত্রিশাল উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: