শিগগিরই কিউবা দখল করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘শিগগিরই’ কিউবার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র ।শুক্রবার (১ মে) এমন মন্তব্য করে তিনি ইঙ্গিত দিয়েছেন যে,

2026-05-02T17:59:16+00:00
2026-05-02T17:59:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
শিগগিরই কিউবা দখল করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:৫৯ পিএম 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘শিগগিরই’ কিউবার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র । 

শুক্রবার (১ মে) এমন মন্তব্য করে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, দ্বীপরাষ্ট্রটিকে বশ্যতা স্বীকারে বাধ্য করতে উপকূলে একটি মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হতে পারে।

ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, কিউবা, যা আমরা প্রায় সঙ্গে সঙ্গেই দখল করে নেব।  

ট্রাম্প ইঙ্গিত দেন যে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরপরই এই পদক্ষেপ নেওয়া হবে এবং বলেন, মধ্যপ্রাচ্য থেকে প্রত্যাবর্তনের সময় ওয়াশিংটন সেখানে নৌযান মোতায়েন করবে।   

ট্রাম্প জানান, ইরান থেকে ফেরার পথে, আমাদের বড় বিমানবাহী রণতরী, সম্ভবত বিশ্বের বৃহত্তম ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে, উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে নিয়ে এসে থামানো হবে। 
 
শুধু আমাদের এই শক্তি প্রদর্শনই কিউবাকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে বলে দাবি করেন তিনি। তারা বলবে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আত্মসমর্পণ করছি। 
 
ট্রাম্প আরও বলেন, আমি যে কোনো কাজ শেষ করতে পছন্দ করি। 
 
এদিকে, শুক্রবার ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির প্রতি হুমকির উদ্বেগের কথা উল্লেখ করে কিউবার সাথে যুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। 
 
তিনি বারবার বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পর কিউবাই হবে ‘পরবর্তী লক্ষ্য’ এবং এই ক্যারিবিয়ান দ্বীপটির শিগগিরই পতন হবে।
 
এর আগে, ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীটি মোতায়েন করে যুক্তরাষ্ট্র। 


/ইউএমএইচ
 



  বিষয়:   ট্রাম্প  যুক্তরাষ্ট্র  কিউবা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: