ভাড়া বাসায় মিলল পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) রাত

2026-05-02T18:07:15+00:00
2026-05-02T18:07:15+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ভাড়া বাসায় মিলল পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:০৭ পিএম 
রাজাপুর থানা। ছবি : সংগৃহীত
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মনি আক্তার রাজাপুর উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের কনস্টেবল। তিনি গত ৫-৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে মনি আক্তারের লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

তবে নিহতের পরিবারের অভিযোগ, স্বামী নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মনি আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং টাকার জন্য চাপ দিতেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

নিহতের ভাই ওমর ফারুক জানান, মনি আক্তারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন। তিনি আরও জানান, মনি আক্তারের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এবং তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর উদ্দিন বলেন, তার স্ত্রী পারিবারিক কলহের কারণে দরজা লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে ভয়ে বাসা থেকে ছেলেকে নিয়ে পালিয়ে গেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
  বিষয়:   ঝালকাঠি  রাজাপুর  পুলিশ কনস্টেবল  অন্তঃসত্ত্বা  স্ত্রী  লাশ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: