সীতাকুণ্ডে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে ভ্যানচালক নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরমান নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দোকান মালিক কামাল

2026-05-02T19:02:40+00:00
2026-05-02T19:02:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে ভ্যানচালক নিহত
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:০২ পিএম 
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরমান নামে এক ভ্যানচালক নিহত ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরমান নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দোকান মালিক কামাল উদ্দিনসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২ মে) দুপুরে উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় কুমিরা মাজার গেট সংলগ্ন কামাল সওদাগরের ভাঙারি দোকানে রাখা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের সামনে অবস্থান করা ভ্যানচালক আরমান ঘটনাস্থলেই প্রাণ হারান।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে দুজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ভ্যানচালক আরমানের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি ওই এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

সিলিন্ডারটি কীভাবে বা কেন বিস্ফোরিত হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ও সংশ্লিষ্ট বিভাগ। দুর্ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ছাড়া পুরনো সিলিন্ডার ও ভাঙারি মালামাল রাখার কারণে এমন দুর্ঘটনা ঘটছে।


  বিষয়:   চট্টগ্রাম  সীতাকুণ্ড  সিলিন্ডার  বিস্ফোরণ  ভ্যানচালক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: