দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছে। শনিবার (২

2026-05-02T19:27:59+00:00
2026-05-02T19:27:59+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় হেলপার নিহত
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:২৭ পিএম 
চলন্ত ট্রাকের ধাক্কায় হেলপার নিহত। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক থেকে চলন্ত আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছে। শনিবার (২ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়পুর চলমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহতের নাম মো. রবিউল হোসেন (৫০)। তিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের মৃত নেহাল উদ্দিনের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মহাসড়কের রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে থাকে। এসময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে চালকের সহকারি আটকা পড়ে ঘটনাস্থলে মারা যায়। এসময় ট্রাকের চালকও আহত হয়। 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ বের করে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি শরিফুজ্জামান বলেন, আজ ভোরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে হেলপার মারা যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 


  বিষয়:   চট্টগ্রামে  মিরসরাই  ট্রাক  হেলপার  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: