সৌদিতে পৌঁছেছেন ৪২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৬টি হজ ফ্লাইটে মোট ৪২ হাজার ৩৪২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে

2026-05-02T19:32:02+00:00
2026-05-02T19:32:02+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সৌদিতে পৌঁছেছেন ৪২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৭:৩২ পিএম 
সৌদিতে পৌঁছেছেন ৪২ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী। ছবি : সংগৃহীত
চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১০৬টি হজ ফ্লাইটে মোট ৪২ হাজার ৩৪২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। 

শনিবার (২ মে) সকালে হজ অফিসের নিয়মিত বুলেটিনে জানানো এই তথ্য জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন ।

Advertisement
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৭ জন হজযাত্রী স্বাভাবিক কারণে মারা গেছেন। তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু মক্কায় এবং ২ জনের মৃত্যু মদিনায় হয়েছে।

হজ বুলেটিন থেকে আরও জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। অবশিষ্ট ৩৬ হাজার ৪ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন।

এখন পর্যন্ত ঢাকার সৌদি দূতাবাস থেকে ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করা হয়েছে। ৬৬০টি এজেন্সির তত্ত্বাবধানে এবারের হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত ঢাকা বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী বহন করে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়। ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
  বিষয়:   হজ  হজযাত্রী  বাংলাদেশ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: