নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মো. খালেক হাওলাদার (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে ) বিকেল ৪টা ১৫

2026-05-02T20:23:40+00:00
2026-05-02T20:23:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:২৩ পিএম 
প্রতীকী ছবি
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মো. খালেক হাওলাদার (৭০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার (০২ মে ) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার এলাকায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খালেক হাওলাদার রাস্তা পার হওয়ার সময় ঝালকাঠি থেকে আসা নীল রঙের একটি বিদ্যুৎ বিভাগের গাড়ি (স্থানীয়দের ভাষ্যমতে পল্লী বিদ্যুৎ/ওয়েস্ট পাওয়ার জোন) তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেল নিয়ে ঘাতক গাড়িটিকে ধাওয়া করলেও বৃষ্টির কারণে সেটিকে আটক করা সম্ভব হয়নি।

নিহত খালেক হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বারইগাতী এলাকার বাসিন্দা এবং মৃত ইমান উদ্দিন হাওলাদারের ছেলে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল আলম জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


  বিষয়:   ঝালকাঠি  নলছিটি  সড়ক দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: