ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মালিক সমিতির সিদ্ধান্তকে স্বাগত যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক আখ্যা দিয়ে

2026-05-02T20:46:05+00:00
2026-05-02T20:46:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
বিবিধ
ঈদে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মালিক সমিতির সিদ্ধান্তকে স্বাগত যাত্রী কল্যাণ সমিতির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তকে যুগান্তকারী ও ঐতিহাসিক আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার (২ মে) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি তাদের বিভিন্ন জেলা ও ইউনিট শাখার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় না করার যে নির্দেশনা দিয়েছে, তা সময়োপযোগী উদ্যোগ।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক অবস্থার চরম দুঃসময়ে বাস মালিকদের এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ, যা পরিবহন খাতের হারানো গৌরব, ঐতিহ্য ও মর্যাদা ফিরিয়ে আনতে সহায়ক হবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে যাত্রী কল্যাণ সমিতি পাশে থাকবে জানিয়ে তিনি পরিবহন খাতের সংস্কার, নানাবিধ সমস্যা নিরসন এবং শিল্পখাত ঘোষণার বাস্তবায়নে সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

একই সঙ্গে ঈদযাত্রায় যেসব রুটে একমুখী যাত্রী চলাচল বেশি থাকে, সেসব রুটের তালিকা প্রণয়ন করে টোল মওকুফ এবং অগ্রাধিকার ভিত্তিতে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান তিনি।


  বিষয়:   বাংলাদেশ সড়ক পরিবহন  বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: