‘গণভোটের রায় উপেক্ষা করে সরকার দেশকে সংকটে ঠেলে দিচ্ছে’

খুলনা ব্যুরো

সারাদেশ

গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন

2026-05-02T20:50:24+00:00
2026-05-02T20:50:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘গণভোটের রায় উপেক্ষা করে সরকার দেশকে সংকটে ঠেলে দিচ্ছে’
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৫০ পিএম 
মিয়া গোলাম পরওয়ার। ছবি : সময়ের আলো
গণভোটে জনগণের প্রত্যক্ষ রায়কে পাশ কাটিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে দেশকে গভীর রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদের আড়ালে গণভোটের রায়কে অস্বীকার করা হচ্ছে, যা সরাসরি জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে অবস্থান।

শনিবার (২ মে) দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, সরকার সচেতনভাবেই জুলাই সনদ ও গণভোটের রায়কে আলাদা করে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তার দাবি, সরকার ও মন্ত্রীরা সংসদে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গণভোটের রায় নিয়ে নীরব রয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো মন্ত্রী গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানার প্রতিশ্রুতি দেননি। কারণ তা মানলে তাদের রাজনৈতিক হিসাব ভেঙে পড়বে। তিনি প্রশ্ন তোলেন, গণভোটের আগে দীর্ঘ সময় থাকলেও কেন কেউ এটিকে অসাংবিধানিক বলেননি, অথচ এখন ক্ষমতায় বসে সেটিকে অবৈধ বলা হচ্ছে এটি দ্বিচারিতা।

সংবিধান সংস্কারের ৮৪টি প্রস্তাবের মধ্যে ৪৭টি আইনি ও সাংবিধানিক সংস্কারের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয়ে ঐকমত্য থাকলেও ১০টি গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে, যা সংস্কারের মূল কাঠামোকেই দুর্বল করে।

তিনি আরও বলেন, এসব ইস্যুর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী একই সঙ্গে দলপ্রধান থাকতে না পারা, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি, আন্তর্জাতিক চুক্তি সংসদে অনুমোদনের বাধ্যবাধকতা, বিচারপতি নিয়োগে স্বাধীন কমিশন এবং পিএসসি ও দুদকে প্রধানমন্ত্রীর প্রভাব কমানো। এসব বিষয়ে আপত্তির ফলে সংস্কার অর্থহীন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

গণভোটে প্রায় পাঁচ কোটি মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সরাসরি রায় সংসদের প্রতিনিধিত্বমূলক ক্ষমতার চেয়েও শক্তিশালী। সেই রায় অস্বীকার করা মানে জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করা।

সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করে তিনি বলেন, জনগণের ইচ্ছাই সর্বোচ্চ আইন। বর্তমান সরকারের অবস্থানকে তিনি কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী প্রবণতা হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক করে বলেন, এ ধারা অব্যাহত থাকলে দেশে সংঘাত ও অস্থিরতা তৈরি হতে পারে।

তিনি বলেন, সংসদে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের পথেই যেতে বাধ্য হবেন সংশ্লিষ্টরা। সরকারকে তিনি দ্রুত সংসদে ফিরে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আহ্বান জানান।

সেমিনারে খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মাস্টার শফিকুল আলম ও মাওলানা এমরান হুসাইন। প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট মুহাম্মদ শাহা আলম।

প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন শ ম আবু তালিব, প্রফেসর শামসুজ্জামান, মাওলানা আব্দুর রহমান, আহম্মদ হামীম রাহাত, এফ এস হারুন অর রশীদ, এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল ও রাকিব হাসানসহ অন্যান্যরা।


  বিষয়:   মিয়া গোলাম পরওয়ার  জামায়াতে ইসলামী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: