রাজধানীতে নেক্সটজেনের স্টিম কার্নিভাল অনুষ্ঠিত

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

রাজধানীর উত্তরায় নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রথমবারের মতো ‘রূপায়ন সিটি নেক্সটজেন স্টিম কার্নিভাল ২০২৬’ অত্যন্ত

2026-05-02T20:59:59+00:00
2026-05-02T20:59:59+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
শিক্ষা
রাজধানীতে নেক্সটজেনের স্টিম কার্নিভাল অনুষ্ঠিত
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৮:৫৯ পিএম   (ভিজিট : ১৫৮)
সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরায় নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রথমবারের মতো ‘রূপায়ন সিটি নেক্সটজেন স্টিম কার্নিভাল ২০২৬’ অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। 

শনিবার (২ মে) রাজধানীর রূপায়ন সিটিতে আয়োজিত এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রযুক্তিনির্ভর মেধা যাচাইয়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এই কার্নিভালে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কলা ও গণিত বা স্টিম শিক্ষায় উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

গত ৩০ এপ্রিল প্রাথমিক বাছাইপর্বের মাধ্যমে শুরু হওয়া এই প্রতিযোগিতার চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয় শনিবার। মোট তিনটি গ্রুপে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা ম্যাথমেটিক্স, স্ক্র্যাচ প্রোগ্রামিং, এআই ড্রয়িং, স্টোরি রাইটিং, রোবোটিক্স এবং ফান কুইজসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখে। 

আয়োজক সূত্রে জানা গেছে, কঠোর প্রতিযোগিতার পর তিনটি গ্রুপ থেকে মোট ৯ জন সেরা বিজয়ীকে নির্বাচিত করা হয়। মেধার স্বীকৃতি হিসেবে প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়নকে ট্যাব, প্রথম রানার্স-আপকে ড্রোন এবং দ্বিতীয় রানার্স-আপকে রোবট পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. দীপ নন্দী। বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান খন্দকার সাব্বির মোহাম্মদ কবির। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই শিশুদের কোডিং এবং রোবোটিক্সের মতো প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম পূর্বশর্ত। শিক্ষার্থীদের এই ব্যাপক অংশগ্রহণ ভবিষ্যতে এ ধরনের কার্নিভাল আরও বড় পরিসরে আয়োজন করার প্রেরণা জোগাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

বর্ণাঢ্য এই আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে রূপায়ন সিটি, ফকির টেকনোলজি, অগ্রণী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, জেনেক্স, সেভেন আপ এবং ইগলু আইসক্রিম। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল এনটিভি ও বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম। দিনভর চলা এই কার্নিভালে শিক্ষার্থীদের অভিভাবক এবং প্রযুক্তিপ্রেমীদের উপস্থিতিতে মুখরিত ছিল রূপায়ন সিটি প্রাঙ্গণ। 

সমাপনী বক্তব্যে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তরুণ প্রজন্মকে প্রযুক্তিবান্ধব করে গড়ে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: