আনোয়ারায় তরুণীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালার বাড়ি থেকে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে এক তরুণীকে (১৮) দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

2026-05-02T21:08:44+00:00
2026-05-02T21:08:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
আনোয়ারায় তরুণীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৯:০৮ পিএম 
আনোয়ারা থানা। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় খালার বাড়ি থেকে খালাতো বোনের বাড়িতে যাওয়ার পথে এক তরুণীকে (১৮) দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২ মে) রাতে চারজনকে আসামি করে আনোয়ারা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আসামিরা হলেন, রায়পুর ইউনিয়নের ময়না গাজীর বাড়ির আব্দুল মান্নানের ছেলে আবু তাহের (৪২), পূর্ব গহিরা নতুন বাড়ির আব্দুর নূরের ছেলে রবিউল হোসেন প্রকাশ চুমকিয়া (২৪), পূর্ব গহিরা হাড়িয়া পাড়া এলাকার আজিজুল হকের ছেলে মো. ফারুক (২৩) এবং একই এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে আনোয়ার হোসাইন (২২)। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে ওই তরুণী খালার বাড়ি থেকে খালাতো বোনের বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে ১ নম্বর আসামি আবু তাহেরের মুদি দোকানের সামনে পৌঁছালে অভিযুক্ত ব্যক্তি তাকে জোরপূর্বক দোকানের ভেতরে টেনে নিয়ে যান। সেখানে রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়।

ভোর ৪টার দিকে বিষয়টি জানতে পারেন স্থানীয় তিন যুবক রবিউল হোসেন ওরফে চুমকিয়া, মো. ফারুক ও আনোয়ার হোসাইন। তখন আবু তাহের ভুক্তভোগী তরুণীকে ওই তিনজনের হাতে তুলে দেন। এরপর তারা তরুণীকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বিলে নিয়ে যান। সেখানে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত ওই তিনজন তাকে পালাক্রমে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী তরুণী পরদিন সকালে নিজের বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানান। এরপর শনিবার সকালে ভুক্তভোগীর মা বাদী হয়ে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।


  বিষয়:   চট্টগ্রাম  আনোয়ারা  তরুণী  ধর্ষণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: