নেতারা বারবার ভুল করলেও জনগণ করেনি : মঈন খান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে নেতারা ভুল করলেও দেশের সাধারণ জনগণ

2026-05-03T00:31:57+00:00
2026-05-03T00:31:57+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
রাজনীতি
নেতারা বারবার ভুল করলেও জনগণ করেনি : মঈন খান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১২:৩১ এএম 
ড. আব্দুল মঈন খান। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময়ে নেতারা ভুল করলেও দেশের সাধারণ জনগণ কখনও ভুল করেনি। ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ বিভিন্ন সময় গণতন্ত্রের পথ থেকে সরে গেছে। জনগণ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার আমাদের সঠিক পথে ফিরিয়ে এনেছে।

শনিবার (২ মে) রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে 'আমার বাংলাদেশ পার্টি'র (এবি পার্টি) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

ড. মঈন খান বলেন, আমরা দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই, প্রতিহিংসার রাজনীতি নয়। নেতৃত্বে গিয়ে ভবিষ্যতে কেউ ভুল করলে এ দেশের মানুষ আর ক্ষমা করবে না। 

চব্বিশের গণঅভ্যুত্থানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আজকের যারা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি), তাদের অর্জনে আমরা গর্বিত এবং এটি সম্ভব হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে মনেপ্রাণে ধারণ করার ফলে। এবি পার্টির অগ্রযাত্রা বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক। দলটি ভবিষ্যতে দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে এবি পার্টির শীর্ষ নেতাদের পাশাপাশি জাতীয় সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজান, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাওলানা মামুনুল হক এবং সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এছাড়াও অনুষ্ঠানে খেলাফত মজলিশ, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ ও জাগপাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে শহিদ নাফিসা মারওয়া ও নাঈমার পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   রাজনীতি  জনগণ  মঈন খান  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: