শেষের দিকে সোজন বাদিয়ার ঘাট

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে ছবিটির ষাট ভাগ

2026-05-03T03:27:24+00:00
2026-05-03T03:30:01+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
শেষের দিকে সোজন বাদিয়ার ঘাট
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:২৭ এএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৩:৩০ এএম
ছবি : সংগৃহীত
কবি জসীমউদ্দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল। গোপালগঞ্জের চান্দার বিল অঞ্চলে ছবিটির ষাট ভাগ শুটিং শেষ হয়েছে। চলচ্চিত্রটির শুটিংকৃত অংশের সম্পাদনার কাজও শেষ করা হয়েছে। এই বর্ষা মৌসুমে চলচ্চিত্রটির বাকি অংশের শুটিং শেষ করা হবে বলে আশা করছেন পরিচালক তানভীর মোকাম্মেল।

‘সোজন বাদিয়ার ঘাট’-এর চিত্রনাট্য রচনা ও পরিচালনা করছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণে রয়েছেন রাকিবুল হাসান, শিল্পনির্দেশক ও প্রধান সহকারী পরিচালক হচ্ছেন উত্তম গুহ। ছবিটির কাস্টিং ডিরেক্টর ও পোশাক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন চিত্রলেখা গুহ। সিনেমার সংগীত পরিচালনা করছেন সৈয়দ সাবাব আলী আরজু এবং স্থিরচিত্র গ্রহণ ও বিহাইন্ড দ্য সিন শুট করছেন অপরাজিতা সঙ্গীতা ও সানু মাণিক।

Advertisement
চলচ্চিত্রটির সহ-প্রযোজক হিসেবে রয়েছেন কবি জসীমউদ্দীনের কন্যা হাসনা জসীমউদদীন মওদুদ। ‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রটির সহকারী পরিচালক হচ্ছেন সৈয়দ সাবাব আলী আরজু, সগীর মোস্তফা ও সন্দীপ মিস্ত্রী। কোরিওগ্রাফিতে রয়েছেন মারিয়া ফারিহ উপমা।

পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটিতে অভিনয় করছেন তনয় বিশ্বাস, রাদিফা নারমিন, দিহান, শ্রেয়া বৈদ্য, চিত্রলেখা গুহ, কাজী রাজু, শাহ আলম দুলাল, আহসানুল হক মিনু, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, দেবাশীষ ঘোষ, শুভাশীষ ভৌমিক, উত্তম গুহ, রিমু রোজা খন্দকার, মারিয়া ফারিহ উপমা, সৈয়দ সাবাব আলী আরজু, টুনটুনি সোবহান, কাজী ইব্রাহীম, জহির বাচ্চু, ইকবাল আহমেদ, মেহেদি আল আমীন, মতিউর সুমন, স্মরণ সাহা, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আজম শেখ, সাইদুল হক, রেজাউল করিম রেজা প্রমুখ। ‘সোজন বাদিয়ার ঘাট’ চলচ্চিত্রটি আগামী শীতে মুক্তি দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   সোজন বাদিয়ার ঘাট  সিনেমা  বিনোদন 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: