মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে ইইউ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গণতন্ত্রের স্তম্ভ হিসেবে মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে।রোববার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষ্যে ঢাকার ইইউ

2026-05-03T09:52:01+00:00
2026-05-03T09:52:01+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে ইইউ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৫২ এএম 
ইউরোপীয় ইউনিয়নের পতাকা। সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গণতন্ত্রের স্তম্ভ হিসেবে মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানিয়েছে।

রোববার (৩ মে) ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ উপলক্ষ্যে ঢাকার ইইউ অফিস এক বার্তায় বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা আমাদের সবার স্বাধীনতা। আমরা দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বহুত্ববাদ, সম্পাদকীয় স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীদের সুরক্ষাকে সমর্থন করি। 

৩ মে–বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে সারা বিশ্বে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন : মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’।

উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’-এর স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা দিবসটি পালন করে আসছে। 


/ইউএমএইচ

 



  বিষয়:   ইইউ  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: