বরগুনার পাথরঘাটায় জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আরাফাত রহমান অভিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) রাত ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
মধ্যরাতে নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।
অভি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অভির ঘর থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি এনামুল জানান, জব্দ মাদক ও টাকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সময়ের আলো/জোই