ডেমরায় সুইমিংপুলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় একটি সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিব হোসেন(২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (৩ মে)

2026-05-03T16:49:44+00:00
2026-05-03T16:49:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ডেমরায় সুইমিংপুলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:৪৯ পিএম 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি : সংগৃহীত
রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় একটি সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাকিব হোসেন(২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারীর সুইমিংপুলে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধু ও স্বজনরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে মৃতের বন্ধু মো. রিফাত পাটোয়ারী বলেন, সকালে তারা ১৬জন বন্ধু মিলে ডেমরা কোনাপাড়া শামসি স্পোর্টস গ্যালারী ৩২০০টাকা দিয়ে ভাড়া নেয়। সেখানে ফুটবল খেলে তারা। এরপর সেখানে সুইমিংপুলে গোসল করতে নামে। গোসল করার সময় এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সাকিব। এরপর সেখানে থাকা দুজন স্টাফের মাধ্যমে তাকে পানি থেকে উদ্ধার করা হয়। এবং সাথে সাথে সাকিবকে কোনাপাড়া একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
আরও পড়ুন

সাকিবের বাবা মো. আরিফ হোসেন বলেন, কদমতলি দনিয়া বড়বাড়ি তাদের স্থানীয় বাড়ি। সাকিব দনিয়া কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল। সাকিব তাদের একমাত্র সন্তান ছিল। সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বেড়িয়ে গেছে। এরপর সাকিবের বন্ধুদের কাছ থেকে জানতে পারি সাকিব কোনাপাড়া সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে। সাঁতার জানতো না সাকিব।পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

এএডি/


  বিষয়:   ডেমরা  সুইমিংপুল  ডুব  এইচএসসি  পরীক্ষার্থী  মৃত্যু 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: