মেঘনায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ২ জেলের এখনও সন্ধান মেলেনি

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনও মেলেনি। রোববার (৩

2026-05-03T17:31:50+00:00
2026-05-03T17:43:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেঘনায় ঝড়ের কবলে পড়ে নিখোঁজ ২ জেলের এখনও সন্ধান মেলেনি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৫:৩১ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৫:৪৩ পিএম
মেঘনায় উল্টে পড়া নৌকা, নিখোঁজ শিপন ও জুয়েল সর্দার। ছবি : সময়ের আলো
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে নিখোঁজ দুই জেলের সন্ধান এখনও মেলেনি। রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে হিজলা নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) গৌতম চন্দ্র মণ্ডল এ তথ্য জানান।

এর আগে শনিবার (২ মে) বিকেলে উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তরচর গ্রামের আলম মালতিয়ার ছেলে শিপন (২০) ও একই গ্রামের আবদুর রহিম সরদারের ছেলে জুয়েল সর্দার (২১)।

নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে নদীতে জাল তুলছিলেন। হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায় এবং চারজনই নদীতে ছিটকে পড়েন। 


মামুন ও আজিম সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চোখের পলকেই শিপন ও জুয়েল উত্তাল মেঘনায় তলিয়ে যায়।

নিখোঁজ জুয়েলের স্বজন মো. আফসার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ট্রলার নিয়ে তারা উদ্ধারকাজ শুরু করেন। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় রাত ১২টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মো. স্বপন বাঘা জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত ফায়ার সার্ভিস ও বিশেষজ্ঞ ডুবুরি দলের সহায়তা চেয়েছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

হিজলা নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মণ্ডল বলেন, নিখোঁজদের উদ্ধার নদী তীরবর্তী এলাকায় মাইকিং ও নদীতে তল্লাশি অভিযান চলমান রয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   মেঘনা  ঝড়  নিখোঁজ  জেলের সন্ধান  বরিশাল  মেহেন্দিগঞ্জ উপজেলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: