নতুনভাবে ভক্তদের সামনে হাজির জয়া আহসান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

রূপালি পর্দায় দীর্ঘদিন ধরে নিজস্ব অভিনয়ভঙ্গিতে দর্শকদের মুগ্ধ করে আসছেন অভিনেতী জয়া আহসান। তবে এবার তিনি কেবল অভিনেত্রী হিসেবেই নয়,

2026-05-03T18:29:51+00:00
2026-05-03T18:29:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
নতুনভাবে ভক্তদের সামনে হাজির জয়া আহসান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:২৯ পিএম 
অভিনেতী জয়া আহসান। ছবি : ফেসবুক
রূপালি পর্দায় দীর্ঘদিন ধরে নিজস্ব অভিনয়ভঙ্গিতে দর্শকদের মুগ্ধ করে আসছেন অভিনেতী জয়া আহসান। তবে এবার তিনি কেবল অভিনেত্রী হিসেবেই নয়, নিজেকে নতুনভাবে হাজির করছেন এক ডিজিটাল স্টোরিটেলার হিসেবে। ভক্তদের আরও কাছাকাছি পৌঁছাতে আনুষ্ঠানিকভাবে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল।

এই উদ্যোগের মাধ্যমে মূলত নিজের কাজের অন্দরমহল তুলে ধরতেই আগ্রহী এই জনপ্রিয় তারকা। বড় পর্দায় যে চরিত্রগুলো দর্শক দেখেন, সেগুলোর পেছনের প্রস্তুতি, মানসিক যাত্রা এবং অজানা অভিজ্ঞতাগুলো এবার সরাসরি শেয়ার করবেন তিনি। ফলে দর্শকরা তার অভিনয়জীবনের এক ভিন্ন দিকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
আরও পড়ুন

শুধু শুটিং সেটের গল্পই নয়, এই প্ল্যাটফর্মে উঠে আসবে তার ব্যক্তিগত ভাবনা, পছন্দ-অপছন্দ এবং দৈনন্দিন জীবনের নিরিবিলি মুহূর্ত। প্রকৃতির প্রতি তার আলাদা টান রয়েছে- সেই ভালোবাসার প্রতিফলনও দেখা যাবে ভিডিও কনটেন্টে।

বিশেষজ্ঞদের মতে, তারকাদের মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি দর্শকদের সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। সেই ধারাবাহিকতায় জয়া আহসানের এই পদক্ষেপ তাকে আরও বিস্তৃত দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছে দেবে।

এদিকে অভিনয়ের বাইরেও নতুন ধরনের কনটেন্টে যুক্ত হয়েছেন তিনি। বর্তমানে তিনি উপস্থাপনা করছেন ভ্রমণভিত্তিক ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গাঙচিল পথের গল্প’। নির্মাতা মোহাম্মদ আলীর পরিচালনায় তৈরি এই সিরিজে দেশের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, পেশা এবং জীবনযাত্রার বৈচিত্র্য তুলে ধরা হচ্ছে।

এএডি/



  বিষয়:   নতুন  ভক্ত  হাজির  জয়া আহসান  অভিনেতী  জয়া  ইউটিউব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: