ট্রাফিক আইন ভাঙলে বাসায় যাচ্ছে নোটিশ, হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা আরও কঠোর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে আইন ভাঙলে সিসি

2026-05-03T18:41:15+00:00
2026-05-03T18:41:15+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ট্রাফিক আইন ভাঙলে বাসায় যাচ্ছে নোটিশ, হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৬:৪১ পিএম 
ছবি : সংগৃহীত
ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নজরদারি ও শাস্তিমূলক ব্যবস্থা আরও কঠোর করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এখন থেকে আইন ভাঙলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বা স্থিরচিত্রের মাধ্যমে অটো নোটিশ পাঠানো হচ্ছে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে হাজির বা জরিমানা না দিলে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

রোববার (৩ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক সতর্কীকরণ গণবিজ্ঞপ্তিতে জারি করেছে সংস্থাটি। এতে এসব বিষয়ে বিস্তারিত বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা হচ্ছে। রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত সিসি ক্যামেরা ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এতে আরও বলা হয়, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, লালবাতি অমান্য, স্টপ লাইন অতিক্রম, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো এবং বা লেন দখলের মতো অপরাধগুলো ভিডিও বা স্থিরচিত্রের মাধ্যমে শনাক্ত করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিক বা চালকের ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হচ্ছে।

নোটিশ প্রাপ্তির পর মালিক বা চালকদের ডিএমপি সদর দফতরে বা সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগে উপস্থিত হয়ে সড়ক পরিবহন আইন- ২০১৮ অনুযায়ী নির্ধারিত জরিমানা ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে মামলা নিষ্পত্তি করতে হবে।

তবে নোটিশ পাওয়ার পরও যদি কেউ হাজির না হন, তাহলে তাদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারির মতো পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ডিএমপি সতর্ক করে বলেছে, এই প্রক্রিয়ার বাইরে সিসি ক্যামেরা বা ভিডিও ফুটেজের মামলার নামে কোনো ধরনের আর্থিক লেনদেন বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান না করতে। কোনো ব্যক্তি বা চক্র প্রতারণার উদ্দেশ্যে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা ট্রাফিক বিভাগে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক সিগন্যাল ও ক্রসিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে ডিজিটাল মামলা প্রক্রিয়া শুরু করছে।

বিজ্ঞপ্তিতে নগরবাসীর কাছ থেকে সহযোগিতা কামনা করেছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

সময়ের আলো/আআ


  বিষয়:   ট্রাফিক  আইন  নোটিশ  হাজির  গ্রেফতার  পরোয়ানা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: