মেয়েকে নিয়ে মালদ্বীপে অভিনেত্রী কিয়ারা

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ব্যস্ত শুটিং সূচি আর আলো-ঝলমলে জীবনের ফাঁকে একটু স্বস্তির খোঁজে ছুটি কাটাতে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন বলিউড তারকা দম্পতি অভিনেতা সিদ্ধার্থ

2026-05-03T20:08:07+00:00
2026-05-03T20:13:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মেয়েকে নিয়ে মালদ্বীপে অভিনেত্রী কিয়ারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৮:০৮ পিএম  আপডেট: ০৩.০৫.২০২৬ ৮:১৩ পিএম
মালদ্বীপে অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবি : ফেসবুক
ব্যস্ত শুটিং সূচি আর আলো-ঝলমলে জীবনের ফাঁকে একটু স্বস্তির খোঁজে ছুটি কাটাতে মালদ্বীপে পাড়ি জমিয়েছেন বলিউড তারকা দম্পতি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি। তবে এই সফরের বিশেষত্ব কেবল বিলাসবহুল ভ্রমণ নয়- বরং তাদের পারিবারিক সময় কাটানোর সরল, আন্তরিক মুহূর্তগুলোই বেশি নজর কাড়ছে ভক্তদের।

নীল সমুদ্র আর রোদ-ঝলমলে আবহের মধ্যে ছোট্ট মেয়ে সারায়াকে নিয়ে সময় কাটাচ্ছেন তারা। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, মাতৃত্বের নতুন অধ্যায় উপভোগ করছেন কিয়ারা- যেখানে তার ব্যক্তিগত জীবনের কোমল দিক ফুটে উঠেছে। সাজানো পোশাকের পাশে শিশুর ছোট্ট জামা, কিংবা মা-মেয়ের ব্যবহার্য সামগ্রীর নিখুঁত মিল সবকিছুতেই যেন পরিবার-কেন্দ্রিক এক আবেগ ধরা দিয়েছে।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে একটি ছোট ভিডিও ক্লিপ। সেখানে দেখা যায়, মজার ছলে ‘বেবি শার্ক’ গান গাইছেন কিয়ারা, আর সেই মুহূর্ত ক্যামেরায় ধারণ করছেন সিদ্ধার্থ। এই স্বাভাবিক, নির্ভেজাল দৃশ্যই দ্রুত ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
আরও পড়ুন

ক্যাপশনে কিয়ারা লিখেছেন, জীবনের প্রিয় মানুষদের সঙ্গে কাটানো এই নিরিবিলি সময়ই তার কাছে সবচেয়ে মূল্যবান। তার এই অনুভূতি ভক্তদের কাছেও সহজেই পৌঁছে গেছে।

গত বছর জুলাইয়ে তাদের পরিবারে আসে নতুন সদস্য সারায়া। এখনো পর্যন্ত সন্তানের মুখ প্রকাশ না করলেও, ব্যক্তিগত মুহূর্তের এমন ঝলক মাঝে মধ্যেই শেয়ার করছেন তারা।

এদিকে ছুটির আমেজ শেষ করে আবারও কাজে ফিরছেন দুই তারকা। কিয়ারা আদভানি ব্যস্ত রয়েছেন ‘টক্সিক’ সিনেমা নিয়ে, যেখানে তার সহশিল্পী যশ। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রা কাজ করছেন তার নতুন ফোক-থ্রিলার ‘ভিভান : ফোর্স অব দ্য ফরেস্ট’-এ।

এএডি/


  বিষয়:   মেয়ে  মালদ্বীপ  অভিনেত্রী  কিয়ারা  কিয়ারা আদভানি  অভিনেতা  সিদ্ধার্থ মালহোত্রা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: