‘কওমিকে আলাদা রাখা হবে না, আসবে সাধারণ শিক্ষার স্তরে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারের নতুন পরিকল্পনা

2026-05-03T21:13:21+00:00
2026-05-03T21:13:21+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
‘কওমিকে আলাদা রাখা হবে না, আসবে সাধারণ শিক্ষার স্তরে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:১৩ পিএম 
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত
দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, কওমি মাদরাসা শিক্ষাকে আর আলাদা ধারায় না রেখে সাধারণ শিক্ষার সঙ্গে সমন্বয় করা হবে।

রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, ইতোমধ্যে কওমি প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে এবং আলোচনার ভিত্তিতে একটি সমন্বিত শিক্ষা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য- দেশের সব শিক্ষাব্যবস্থাকে একটি মানসম্মত কাঠামোর আওতায় আনা।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সাধারণ শিক্ষা ব্যবস্থায় যেমন এসএসসি, এইচএসসি ও উচ্চশিক্ষার ধাপগুলো স্পষ্টভাবে নির্ধারিত, কওমি ধারায় তেমন পর্যায়ভিত্তিক কাঠামো নেই। যেমন- দাখিল, আলিম, কামিল আছে এসএসসি, এইচএসসি ও মাস্টার্সের সমমান। এই ব্যবধান দূর করে প্রতিটি স্তরে সমমান নির্ধারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন

তিনি আরও জানান, কেবল সনদের সমতা নয়- শিক্ষার গুণগত মান, পাঠ্যক্রম উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণেও গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী করতে কিছু ক্ষেত্রে কারিগরি শিক্ষাও অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে।

নীতিনির্ধারকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কওমি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে আরও সমান সুযোগ পাবে, একই সঙ্গে জাতীয় শিক্ষাব্যবস্থায় একটি সমন্বিত কাঠামো তৈরি হবে।

এদিকে জেলা প্রশাসকদের ভূমিকার কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি মনে করেন, মাঠপর্যায়ে প্রশাসনের সঙ্গে শিক্ষা ব্যবস্থার ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ভবিষ্যতে নীতিনির্ধারণে তাদের সম্পৃক্ততা আরও বাড়ানো দরকার।

এএডি/



  বিষয়:   কওমি  আলাদা  সাধারণ  শিক্ষা  একীভূত  কাঠামো  বাংলাদেশ  কওমি মাদরাসা  পরিকল্পনা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: