মেট গালায় দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ফ্যাশনের সবচেয়ে আলোচিত মঞ্চ মেট গালায় প্রতি বছরই নজর কাড়েন বিশ্বসেরা তারকারা। সেখানে গত কয়েক বছর ধরে ভারতীয় প্রতিনিধিত্বের মুখ

2026-05-03T21:59:57+00:00
2026-05-03T21:59:57+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মেট গালায় দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৯:৫৯ পিএম 
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস। ছবি : সংগৃহীত
ফ্যাশনের সবচেয়ে আলোচিত মঞ্চ মেট গালায় প্রতি বছরই নজর কাড়েন বিশ্বসেরা তারকারা। সেখানে গত কয়েক বছর ধরে ভারতীয় প্রতিনিধিত্বের মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার সেই ধারায় ছেদ পড়ছে- ২০২৬ সালের আসরে দেখা যাবে না তাকে।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, চলতি সময়ে কাজের চাপ এতটাই বেশি যে নিউইয়র্কে এই জমকালো আয়োজনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না এই অভিনেত্রী। বিশেষ করে দক্ষিণী নির্মাতা এস এস রাজামৌলির নতুন সিনেমার শুটিং তাকে ব্যস্ত রেখেছে পুরোপুরি।
আরও পড়ুন

প্রিয়াঙ্কার কেরিয়ারে এখন আন্তর্জাতিক প্রজেক্টের সংখ্যা বাড়ছে। ফলে সময় ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়েছে। মেট গালার মতো বড় আয়োজনেও তাই অনুপস্থিত থাকতে হচ্ছে তাকে, যা ভক্তদের জন্য কিছুটা হতাশার খবর।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবার এই ফ্যাশন ইভেন্টে অংশ নেওয়ার পর থেকেই তার স্টাইল স্টেটমেন্ট নিয়ে আলোচনা থামেনি। কখনও সাহসী পোশাক, কখনও স্বামী নিক জোনাসের সঙ্গে রোমান্টিক উপস্থিতি- সব মিলিয়ে তিনি ছিলেন ক্যামেরার অন্যতম কেন্দ্রবিন্দু।

এএডি/



  বিষয়:   হলিউড  মেট গালা  রেড কার্পেট  প্রিয়াঙ্কা চোপড়া  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: