আমার শতভাগ বিশ্বাস আছে, মাগুরায় নির্বাচন করলেই জিতবো : সাকিব

সময়ের আলো ডেস্ক

খেলা

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে চব্বিশের

2026-05-03T22:25:34+00:00
2026-05-03T22:25:34+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আমার শতভাগ বিশ্বাস আছে, মাগুরায় নির্বাচন করলেই জিতবো : সাকিব
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:২৫ পিএম 
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে চব্বিশের গণঅভ্যুত্থানে সরকার পতন হয়। এতে সংসদ সদস্য পদ হারান সাকিব। তবে আবারও নির্বাচন করলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সাবেক এই টাইগার অধিনায়ক। 

গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, মাগুরার মানুষের জন্য সারা জীবন আছে আমার। মাগুরার মানুষ আমাকে আবার সুযোগ দেবেই। যতদিন সুযোগ না পাচ্ছি না, যদি ভালো করতে পারি, হয়তো আরও সুযোগ দিবে। আমার ধারণা, একবার সুযোগ পেলে আমি যে কাজ করবো, তাতে আর বারবার করা লাগবে না। 

তিনি আরও বলেন, আমার শতভাগ বিশ্বাস আছে, ওখানে (মাগুরায়) নির্বাচন করলেই আমি জিতবো। মানুষ আমাকে ভোট দেবে, যদি সুষ্ঠু নির্বাচন হয়। 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন জানিয়ে সাকিব বলেন, আমি তো এবারের নির্বাচনই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম নির্বাচন করি, ভোটে দাঁড়িয়ে দেখিয়ে দেই। পরে ভাবলাম, আমাকে নির্বাচন করতে দেবে না। এছাড়া দলেরও তো একটা সিদ্ধান্ত থাকে, সেটার বাইরে যাওয়া যায় না। না হলে নির্বাচন করে দেখিয়ে দিতাম। 

সময়ের আলো/আআ


  বিষয়:   মাগুরা  নির্বাচন  জিতবো  সাকিব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: