অস্কারের নিয়মে বড় পরিবর্তন

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড

2026-05-04T01:54:13+00:00
2026-05-04T01:54:13+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আনন্দ সময়
অস্কারের নিয়মে বড় পরিবর্তন
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১:৫৪ এএম 
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড। ছবি : সংগৃহীত
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড সামনে রেখে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। নতুন নিয়ম অনুযায়ী অভিনয় বিভাগে শুধু মানুষের প্রকৃত পারফরম্যান্সই অস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এআই বা ডিজিটালভাবে তৈরি কোনো পারফরম্যান্সকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

একইভাবে চিত্রনাট্য বিভাগেও মানব-লিখিত কনটেন্ট বাধ্যতামূলক করা হয়েছে। এআই ব্যবহার করা গেলেও মূল সৃজনশীলতার কর্তৃত্ব থাকতে হবে মানুষের হাতে। একাডেমি জানিয়েছে, চলচ্চিত্র নির্মাণে সহায়ক টুল হিসেবে এআই ব্যবহারে কোনো বাধা নেই, তবে সেটি যেন মূল সৃজনশীল প্রক্রিয়াকে প্রতিস্থাপন না করে।

এ ছাড়া নতুন নিয়মে অভিনয় বিভাগে একজন শিল্পীর একই ক্যাটাগরিতে একাধিক মনোনয়ন পাওয়ার সুযোগ রাখা হয়েছে। আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগেও সাবমিশন নীতিতে শিথিলতা আনা হয়েছে, যাতে একাধিক আন্তর্জাতিক উৎসবে পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রও মনোনয়নের যোগ্যতা পেতে পারে।  

অভিনয় বিভাগেও বড় পরিবর্তন এসেছে। এখন থেকে একজন অভিনেতা একই ক্যাটাগরিতে একাধিক কাজের জন্য মনোনয়ন পেতে পারবেন। মৌলিক গানের ক্ষেত্রেও নতুন নিয়ম যুক্ত হয়েছে। কোনো গান যদি চলচ্চিত্রের শেষে ব্যবহৃত হয়, তবে সেটি শেষ দৃশ্যের অন্তত ১৫ সেকেন্ড আগে শুরু হতে হবে। 

অন্যদিকে সিনেমার বিভিন্ন অংশে কোনো গানের অংশ ব্যবহৃত হলে সেটিও গ্রহণযোগ্য হবে। তবে পুরো গান যদি শুধুই শেষে শুরু হয়, তা হলে তা অস্কারের জন্য বিবেচিত হবে না। টেকনিক্যাল বিভাগ ও ভোটিং প্রক্রিয়াতেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে একাডেমি। 

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে হলিউডের লেখকদের ইউনিয়ন যখন ধর্মঘটে গিয়েছিল, তখন অন্যতম প্রধান দাবি ছিল সিনেমার চিত্রনাট্য লেখার ক্ষেত্রে এআইয়ের ব্যবহার বন্ধ করতে হবে। হলিউডের অনেক স্টুডিও, অভিনেতা ও লেখক ইতিমধ্যে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে বেশ কয়েকটি এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছেন।  

তবে একাডেমি চলচ্চিত্রে এআইয়ের সামগ্রিক ব্যবহারের ওপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি।  ফলে অভিনয় ও লেখা ছাড়া অন্য ক্ষেত্রে নির্মাতারা এআই টুল ব্যবহার করতে পারবেন।


  বিষয়:   অস্কার  চলচ্চিত্র পুরস্কার  অ্যাওয়ার্ড 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: