‘এটা আমাদেরই গল্প’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। আগামী ৮ মে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে এর ৫২তম পর্ব। এটিই

2026-05-04T02:29:56+00:00
2026-05-04T02:29:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
৫২ তে শেষ
‘এটা আমাদেরই গল্প’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ২:২৯ এএম 
ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। ছবি : সংগৃহীত
শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। আগামী ৮ মে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে এর ৫২তম পর্ব। এটিই ধারাবাহিকটির শেষ পর্বটি। সাধারণত নাটকটির প্রতি পর্বের দৈর্ঘ্য ছিল ২৫-২৮ মিনিট। তবে দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্বের দৈর্ঘ্য থাকছে ৯২ মিনিট।

সিরিজটির রচয়িতা-পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমার স্বপ্নের একটি কাজ ছিল এটা আমাদেরই গল্প। আমার ভালো লেগেছে যে, এটি যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছি। দর্শকরা আমাদের এই সিরিজ সংশ্লিষ্ট সবাইকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন, এ জন্য তাদের ধন্যবাদ। নাটকটির দর্শকদের জন্য উপহার হিসেবে শেষ পর্ব বিশেষভাবে সাজিয়েছি। তাই এর দৈর্ঘ্য সাধারণ পর্বের চেয়ে চারগুণ বেশি হচ্ছে। সবাইকে দেখার আমন্ত্রণ।’

গল্পে নতুনত্ব, দর্শকদের আবেগের সঙ্গে সম্পৃক্ততা, ব্যতিক্রম নির্মাণশৈলী ও প্রাণবন্ত অভিনয়ের সম্মিলনে অভাবনীয় সাফল্য পেয়েছে এই সিরিজ। গল্পে ফুটে ওঠা পারিবারিক বন্ধন ও আবেগের জটিলতা অনেকের মন ছুঁয়ে গেছে। প্রতিটি পর্বে কী ঘটে, সেসব দৃশ্য ব্যাপক আগ্রহ ভরে দেখেছেন দেশ-বিদেশের দর্শকরা। 

এক দিনেই কোটি ভিউ পাওয়ার মতো নতুন নতুন রেকর্ড গড়েছে ধারাবাহিকটি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে দর্শকদের কাছ থেকে এসেছে হাজার হাজার ইতিবাচক মন্তব্য।

ধারাবাহিকটির মূল চারটি অভিনয় করেছন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, কেয়া পায়েল ও সুনেরাহ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এমএনইউ রাজু, মুকিত জাকারিয়া, ডিকন নূর, ইসরাত অতিথি, অদিতি জামান স্নেহা। চিত্রগ্রহণে রয়েছেন আদিত্য মনির। টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এটি লিখেছেন মাহমুদ মানজুর। 

সুর ও সংগীতায়োজনে আরফিন রুমি। ২০২৫ সালের ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় ধারাবাহিকটির। পাশাপাশি সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় এর প্রতিটি পর্ব।


  বিষয়:   জনপ্রিয়  ধারাবাহিক নাটক  এটা আমাদেরই গল্প  ইউটিউব 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: