‘গোপন বৈঠক’ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী আটক

চট্টগ্রাম সংবাদদাতা

সারাদেশ

গোপন বৈঠকের সময় চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা

2026-05-04T04:43:50+00:00
2026-05-04T04:43:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
‘গোপন বৈঠক’ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী আটক
চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৪:৪৩ এএম 
সংগৃহীত ছবি
গোপন বৈঠকের সময় চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৩ মে) রাত ৯টার দিকে নগরীর নয়াবাজার বিশ্বরোড এলাকার ‘তায়েফ’ নামের একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা রেস্টুরেন্টটিতে গোপনে বৈঠক করছিলেন। আগে থেকে নজরদারিতে থাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা সম্ভব হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ‘গত ২৫ এপ্রিল নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের ব্যানারে একাধিক মিছিল অনুষ্ঠিত হয়। কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওআর নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় এসব মিছিল হয়।’

তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের এসব কার্যক্রম আমরা মনিটরিং করছি। এরই ধারাবাহিকতায় গোপন বৈঠকে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও আটকের অভিযান অব্যাহত রয়েছে।’

/কেএইচও


  বিষয়:   গোপন বৈঠক  নিষিদ্ধ ছাত্রলীগ  যুবলীগ  নেতাকর্মী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: