ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বৈশাখের শুরুতে দাবদাহ পুড়ছিল দেশ। কিন্তু আট দিন ধরে সারা দেশে চলছে কালবৈশাখীর দাপট। পাশাপাশি বজ্র ও ভারী বৃষ্টিতে প্রাণহানি

2026-05-04T10:38:49+00:00
2026-05-04T10:38:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৩৮ এএম 
ছবি : সংগৃহীত
বৈশাখের শুরুতে দাবদাহ পুড়ছিল দেশ। কিন্তু আট দিন ধরে সারা দেশে চলছে কালবৈশাখীর দাপট। পাশাপাশি বজ্র ও ভারী বৃষ্টিতে প্রাণহানি বাড়ছে। ঝড়-বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ মে) সকালেও রাজধানীর ঢাকার আকাশ রয়েছে কালো মেঘে আচ্ছন্ন। কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সোমবার সকালে পূর্বাভাস দিয়েছে, দুপুরের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


এদিকে আবহাওয়া অধিদপ্তরের সোমবার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বেলা ১টা পর্যন্ত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৫টা ২২ মিনিটে।

সময়ের আলো/আআ


  বিষয়:   ঢাকা  কালবৈশাখী  শঙ্কা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: